দেশে চলমান করোনা সংক্রমণে এখন পর্যন্ত পুলিশের ৫ হাজারের বেশি সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর সূত্র। আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। সেইসাথে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজারের বেশি সদস্য।
সুত্র জানায়, মঙ্গলবার (২ জুন) সকালের হিসাব অনুযায়ী করোনায় সারাদেশে ৫ হাজার ৩৩৩ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে আইসোলোশনে আছেন ১ হাজার ৩২২ জন পুলিশ সদস্য।
মঙ্গলবার (২ জুন) পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য আক্রান্ত হয়েছেন এক হাজার ৭০৬ জন। আর এ পর্যন্ত মারা গেছেন ১৫ জন সদস্য।

