নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ৭১ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটিতে ৩৩ জন নেপালী যাত্রীর মধ্যে ১৩ জনই সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
উড়োজাহাজটিতে ক্রুসহ মোট ৭১ জন ছিলেন। যাত্রী ছিলেন ৬৭ জন। এর মধ্যে বাংলাদেশি ছাড়া ৩২ জন নেপালি, একজন করে মালদ্বীপ ও চীনের যাত্রী ছিলেন।
ঢাকা থেকে নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি উড়োজাহাজ কাঠমান্ডুতে বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে তারা সবাই মারা গেছেন। সবাই ছিলেন ফাইনাল ইয়ারের এমবিবিএস ছাত্র-ছাত্রী ছিলেন। মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবেদ হোসেন জানান, ইতোমধ্যেই তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
ওই শিক্ষার্থীদের মধ্যে ১১ জন ছাত্রী এবং ২ জন ছাত্র ছিলেন। নিচে তাদের তালিকা দেয়া হলো –
১। শ্বেতা থাপা
২। পূর্ণিমা লোহানি
৩। মিলি মাহারজান
৪। আশনা সাকয়া
৫। চারু বড়াল
৬। সামিয়া বিয়ানজানকার
৭। আলজিনা বড়াল
৮। নিগা মাহারজান
৯। প্রিন্সি ধামি
১০। অগ্নিলা শ্রেষ্ঠা
১১। সাঞ্জয় মাহারজান
১২। সাঞ্জয় পাউডেল
১৩। সারুনা শ্রেষ্ঠা
আরও পড়ুন;
নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫০
বিধ্বস্ত উড়োজাহাজে ছিলেন ৩৩ বাংলাদেশি
নেপালে বিধ্বস্ত বিমানে থাকা যাত্রীর তালিকা
