সিলেট নগরীর লালবাজারের একটি আবাসিক হোটেলের ৫ম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।
জানা গেছে, লালবাজারের পাঁচতলা একটি জরাজীর্ণ ভবনে লাভলী আবাসিক হোটেল পরিচালনা করে আসছে। ৫ম তলায় স্টাফদের কক্ষগুলোর মধ্যে একটিতে হঠাৎ আগুনের ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে ৫ম তলার সবকটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। রাত সোয়া এগারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কি কারণে আগুন লেগেছিল তার সঠিক কারণ এখনো জানা যায়নি।

