অসুস্থ অবস্থায় কবি নির্মলেন্দু গুণকে হাস্পাতালে ভর্তি করা হয়েছে। তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।
বুধবার রাতে শারীরিক অসুস্থতার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ল্যাব এইডের ডা. বরেন চক্রবর্তীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
বিষয়টি নিশ্চিত করে নির্মলেন্দু গুণের মেয়ে মৃত্তিকা গুণ গণমাধ্যমকে বলেন, বাবার কয়েক দিন ধরেই জ্বর ছিল। এ সময়টাতে পানি কম খাওয়া হয়েছে। কিডনিতেও একটু সমস্যা আছে। পাশাপাশি নিউমোনিয়া আছে বলে ধারণা করা হয়েছে।

