ভালো লাগে খুব ভরে শিশির বিন্দু দেখতে,
ভালো লাগে শিশির ভেজা ছোট্ট ঘাসে হাটতে।
ভালো লাগে সকাল বেলা মেঘে ঢাকা আকাশ,
ভালো লাগে হালকা শীতল দক্ষিণা বাতাস।
ভালো লাগে কুয়াশার চাদর মোড়ানো সকাল,
ভালো লাগে মিষ্টি রোদে লাল হওয়া সেই বিকাল।
ভালো লাগে নির্জনে বসে প্রকৃতি কে দেখতে,
ভালো লাগে চাঁদনি রাতে আলোর স্পর্শ নিতে।
ভালো লাগে ভোর বেলার ঐ নানান পাখির ডাক,
ভালো লাগে ঘাসে ছেয়ে যাওয়া গ্রাম্য রাস্তার বাঁক।
ভালো লাগে প্রকৃতির ঐ রূপের রহস্যে ভাসতে,
ভালো লাগে আমার আমিতে থাকতে।
পেপার’স লাইফ/কবিতা/সুলতান মাহমুদ সাকিব

