করোনাভাইরাসের থাবা থেকে মুক্তি পাওয়ার পর, আক্রান্তের শরীরে যখন অসুখের আর কোনও উপসর্গ নেই, তখনও আক্রান্ত COVID-19 সংক্রমণ ঘটাতে পারেন। গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
গবেষকরা বলছেন, করোনা আক্রান্ত পুরোপুরি রোগমুক্ত হলেও তিনি বাকিদের জন্য বিপজ্জনক। তার থেকে আশপাশের মানুষের করোনা সংক্রমণ হতে পারে।

গবেষকদের মতে, সুস্থতার পরও সঙ্গে সঙ্গেই স্বাভাবিক জীবনে না ফিরে অন্তত ২ সপ্তাহ থাকুন আইসোলেশনে।
গবেষকদের মতে, সুস্থ হওয়ার পর ১-৮ দিন পর্যন্ত করোনার সংক্রমণ ঘটাতে পারে আক্রান্ত রোগী।
করোনা আক্রান্তদের উপর করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে, আক্রান্তরা সবাই করোনার প্রাথমিক পর্যায়ে ছিলেন, তাড়াতাড়িই সুস্থ হয়ে যান। তাঁদের শরীরে করোনা ভাইরাসের আর কোনও উপসর্গও ছিল না। ফলে, তাদের স্বাভাবিক জীবনে ছেড়ে দেওয়া হয়। এরপরই ঘটে বিপত্তি। তাঁদের থেকে আশাপাশের অনেক মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ে।

