সোনার ভরি ৫০ হাজার ছাড়িয়েছে




আরেক দফা বেড়েছে সোনার দর। বুধবার থেকে প্রতি ভরি সবচেয়ে ভালো মানের সোনা ৫০ হাজার ৭৩৮ টাকায় বিক্রি হবে। এর মধ্য দিয়ে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এই সোনার দাম বেড়েছে ভরিতে এক হাজার ৪০০ টাকা বেড়েছে।
বুধবার থেকে নতুন দর কার্যকর হবে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে।
এছাড়া অন্যান্য মানের দাম বেড়েছে ভরিতে এক হাজার ৩০০ টাকার মতো। বিয়ের মওসুমে স্থানীয় বাজারে সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় সোনার দাম বাড়ানো হয়েছে বলে সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানিয়েছেন।
বাংলাদেশে শীতকালকে বিয়ের মৌসুম হিসেবে ধরা হয়। এটা হেমন্তের মধ্যভাগ থেকেই মৌসুম শুরু হয়ে যায় বলে জানান ব্যবসায়ীরা।
আরও পড়ুন;
কমেছে স্বর্ণের দাম     
আট বছরের সর্বনিম্নে স্বর্ণের বৈশ্বিক চাহিদা   
বিশ্ববাজারে স্থিতিশীল স্বর্ণের দাম   
ডলারের দুর্বল অবস্থানে বেড়েছে স্বর্ণের দাম