জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার বিয়ে করছেন আগামীকাল বুধবার।
এরই মধ্যে সৌম্যের আশীর্বাদের বেশকিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
দেখা যায়, হরিণের চামড়ার তৈরি আসনের ওপর কখনো বসে, কখনো দাঁড়িয়ে সৌম্য। তার আশীর্বাদের সব কার্যক্রম সম্পন্ন হয় হরিণের চমড়ার ওপরই।
সৌম্য নিজেও তার ফেসবুকে হবু স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পুঁজার সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের কাছ থেকে আশীর্বাদ চেয়েছেন

সৌম্যপত্নী পুঁজা ঢাকার একটি ইংলিশ মিডিয়াম কলেজ থেকে এ বছর ‘ও’ লেভেল পরীক্ষা দিয়েছে।



