সৌম্যের ব্যাটে দু'শয়ের রেকর্ড!


paperslife

বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়ে অনেক সমালোচনা। ফর্ম নেই, এমন কাউকে বিশ্বকাপ নেওয়া যায়! নির্বাচকরা যে ভুল ছিলেন না, তার প্রমাণ দিয়েছিলেন গত ম্যাচে। আজ সবকিছু ছাপিয়ে উঠেছেন অনন্য উচ্চতায়।
লিস্ট এ ক্যারিয়ারে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ডবল সেঞ্চুরি গড়ার অনন্য রেকর্ড গড়েছেন সৌম্য সরকার।
ক্যারিয়ারে এর আগেও একবার ডবল সেঞ্চুরি করেছিলেন। কাতারের বিপক্ষে অনুর্ধ্ব-১৯ এর ক্যারিয়ারে খেলা সে ম্যাচটি ছিল আনঅফিসিয়াল। আজ সেটিকে ছাড়িয়ে গেছেন, রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন নিজের।
১৫৩ বলে করেছেন ২০৮ রান। চার মেরেছেন ১৪টি, আর ১৬টি ছয়ে বল বাউন্ডারি সীমানা পার করছেন। তার এমন অমানবিক পারফরম্যান্সে শেখ জামালকে ৯ উইকেটে হারিয়েছে আবাহনী।
ধীরগতিতে শুরু করা সৌম্য অর্ধশতক তুলে নেয় ৫২ বলে। এরপরই যেন বিধ্বংসী মেজাজে ব্যাট চালাতে থাকেন। বিকেএসপির মাঠে একের পর এক শটের পসরা সাজিয়ে ক্রিকেটীয় গল্প লেখেন।
এরপরের ২৬ বল খেলে তিন অংকে নিয়ে যান নিজের স্কোর। ৭৮ বলে শতক পূর্ন করা সৌম্য ১০৪ বলে ছুঁয়ে ফেলেন ১৫০ রানেল মাইলফলক।
১৪৯ বলে কাঙ্ক্ষিত দ্বি-শতকের দেখা মান এই বিধ্বংসী ওপেনার।
এদিন বাংলাদেশের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রান রকিবুল হাসানকে পিছনে ফেলেন। রকিবুলের ১৯০ ছাড়িয়ে ২০৮ রানে অপরাজিত থেকে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রান এখন সৌম্য সরকারের।