ভারতীয় ক্রিকেটকে বদলে দেওয়া নায়ক সৌরভ গাঙ্গুলি। বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান হয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন ভারতের ক্রিকেটকে।
সেই সৌরভ গাঙ্গুলির বায়োপিক করার উদ্যোগ নিয়েছেন বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর। সম্প্রতি এমন গুঞ্জন শোনা যাচ্ছে বলিউড পাড়ায়।
সৌরভের বায়োপিকের খবর ছড়িয়ে পড়ার পর থেকে কে থাকছে সৌরভের ভুমিকায়, প্রশ্নটা চলে আসে। আর এখানে হৃত্বিকের নাম প্রকাশ্যে আসছে বারবার।
সৌরভ ভক্তরা বলছেন, সৌরভের চরিত্রে মানানসই হবে হৃত্বিক। সৌরভ অবশ্য করণ জোহরের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছেন। সঙ্গে এটাও বলেছেন, বায়োপিক নিয়ে করণের সঙ্গে তার কোনও কথা হয়নি। দু’জনের মিটিং হয়েছে অন্য কোনও বিষয় নিয়ে।

