মুসলিমদের ধর্মীয় শিষ্টাচারে সমর্থন করে প্রায় সাড়ে ৫০০ বছর পর সম্প্রতি প্রকাশ্যে আজানের অনুমতি দিয়েছে স্পেন।
স্পেনের পর করোনাভাইরাস মহামারিতে সৃষ্ট সংকটের মধ্যে গত শুক্রবার জার্মানি এবং নেদারল্যান্ডসের প্রায় ১০০টি মসজিদে মুসলমানদের ধর্মীয় শিষ্টাচারে সমর্থনের ইঙ্গিত হিসেবে শোনা গেলো আজানের ধ্বনি।
জার্মানির সরকারি নির্দেশনা অনুযায়ী যে কোনো ধর্মের উপাসনালয়ে একত্রিত হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। এমনিতে দেশটিতে মাইকে আজান দেয়ার ওপর রয়েছে সরকারি নিষেধাজ্ঞা।
জানা গেছে, করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে ধর্মীয় শিষ্টাচারে পূর্ণ সমর্থন করে মনোবল চাঙা করতেই প্রকাশ্যে আজানের অনুমতি দিলো জার্মানি।
এদিকে, নেদারল্যান্ডসে স্পিকারের মাধ্যমে আজান সম্প্রচারের করে ভাইরাসের বিরুদ্ধে সংহতি প্রচারের লক্ষ্য আরও বিস্তৃত করছে বলে মনে করছেন দেশটির বাসিন্দারা।
উল্লেখ্য, ২০৮টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ লাখ। মারা গেছেন ৬৯ হাজারেরও বেশি মানুষ।
ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ২৯ হাজার। আর স্পেনে ১ লাখ ৩১ হাজার ৬৪৬ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। ১ লাখ পার হয়েছে জার্মানির আক্রান্তের সংখ্যাও। নেদারল্যান্ডসে আক্রান্ত ১৭ হাজারের বেশি।

