স্বর্ণ ও রুপার উর্ধ্বমুখি প্রবণতা



গতকাল স্বর্ণের দাম আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। একই সঙ্গে রুপার বাজারে এদিন উত্থান দেখা গেছে।
মূলত যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার কমে আসার খবরে মূল্যবান ধাতুর বাজারে তেজিভাব দেখা গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে এদিন প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ৩৩৪ ডলার ২৩ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেশি। অন্যদিকে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ৩৩৭ ডলারে। এর আগে স্পট মার্কেটে শুক্রবার মূল্যবান ধাতুটির দাম গত ৭ ডিসেম্বরের পর সর্বনিম্নে নেমেছিল।
থিংক মার্কেটসের পণ্যবাজার বিশ্লেষক নায়েম আসলাম বলেন, যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার কমে আসার খবর স্বর্ণের বাজারকে গতিশীল করেছে।