স্বল্প পরিসরে এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার (১১ মার্চ) আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি মন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে খুবই সীমিত পরিসরে, সীমিত সংখ্যক আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে সাভারের স্মৃতিসৌধে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করা হবে।

সভা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মচারীদের মাঝে প্রতীকী রেশন কার্ড বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৫ ও ২৬ মার্চ ব্যাপক জনসমাবেশকে নিরুৎসাহিত করা হচ্ছে। এ সংক্রান্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ঘরোয়াভাবে পালনের অনুরোধ জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২৫ মার্চ কাল রাতকে স্মরণ করে ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত বাতি নিভিয়ে ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হবে।

২৬ মার্চের কুচকাওয়াজ ও সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলো হবে কিনা এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে পরে জানানো হবে। তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক নিরাপত্তার প্রস্তুতি রয়েছে।