হবু স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ছুটছেন সৌম্য


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বিয়ের জন্য ছুটি নিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে খেলছেন না। এই ছুটি ভবিষ্যৎ অর্ধাঙ্গিনীকে নিয়ে সময় পার করছেন সৌম্য সরকার।

২৬ ফেব্রুয়ারি তার গায়েহলুদ। আর ২৮ ফেব্রুয়ারি বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমকে নিজেই জানিয়েছিলেন সৌম্য।

পরদিন রাতে নিজেদের রোমান্টিক মুহূর্তের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন সৌম্য। যেখানে দেখা গেছে চমৎকার সব ফুলের আড়ালে হবু স্ত্রীর পাশে সৌম্য। ছবির ক্যাপশনে সৌম্য ইংরেজিতে লেখেন, কামিং সুন….

তবে সে ছবিতে সৌম্যের হবু স্ত্রীর স্পষ্ট মুখ ভেসে উঠেনি।

আজ ফেসবুকে ভাইরাল হলো সৌমের আরেকটি ভিডিও। যেখানে দেখা গেছে মোটরসাইকেলে হবু স্ত্রীকে পেছনে নিয়ে গাঁয়ের মেঠো পথ পাড়ি দিচ্ছেন সৌম্য।

ভিডিওটি কবের আর কোথায় তা জানা যায়নি। এখানেও হবুস্ত্রীকে অস্পষ্ট রেখেছেন সৌম্য সরকার।

এদিকে বিয়ের আমন্ত্রণপত্র ছাপিয়ে রোববার সকাল থেকে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে বিতরণ শুরু হয়েছে।

বিয়ের কার্ডে সৌম্যর সঙ্গে তার হবু বউয়ের জলছাপ ছবিটি সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসা কুড়িয়েছে।

ভিডিও:

https://www.facebook.com/s.sarkar59/videos/2723747904381702/