হাজারতম ম্যাচে রোনালদোর জোড়া পেনাল্টি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার মাইলফলকের ম্যাচে জোড়া গোল করেছেন,  এসপালকে হারিয়ে সিরি আতে জয়ে ফিরিয়েছেন জুভেন্টাসকে।

রবিবার ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে তলানির দল ফিওরেন্তিনাকে আতিথেয়তা জানায় জুভেন্টাস। আর শুরু থেকে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে তুরিনের বুড়িরা। কিন্তু গোলের দেখা পেতে স্বাগতিকদের ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়।

এ সময় পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন রোনালদো। ৮০তম মিনিটে নিজের জোড়া গোলের পাশাপাশি দলের ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। তবে এবারও পেনাল্টি থেকে গোলের দেখা পান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

জোড়া গোল করে চলমান লিগে নিজের ১৯তম গোল উদযাপন করেন রোনালদো। ইতালিয়ান সিরিআ লিগে ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে ইন্টার মিলান।