ইস্টার সানডের প্রার্থনা চলাকালীন শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও কাতানায় ৩ টি গির্জা ও ৩ টি হোটেলে সিরিজ বোমা হামলার ১০ দিন আগেই দেশটির পুলিশপ্রধান পুজুথ জয়াসুন্দরা ১১ এপ্রিল শীর্ষ কর্মকর্তাদের কাছে সতর্কবার্তা পাঠিয়েছিলেন।
বিদেশি গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে ওই সতর্কবার্তায় বলা হয়, উগ্রপন্থী মুসলিম গোষ্ঠী ন্যাশনাল তাওহীদ জামায়াত (এনটিজে) শ্রীলঙ্কার প্রধান গির্জাগুলোয় আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে। কলম্বোয় ভারতীয় হাইকমিশনেও হামলার পরিকল্পনা রয়েছে।
ইস্টার সানডের প্রার্থনা চলাকালীন শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও কাতানায় ৩ টি গির্জা ও ৩ টি হোটেলে সিরিজ বোমা হামলায় অন্তত ১৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ৪০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
আজ রোববার সকাল সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে কোচ্চিকাডে, নেগম্বো এবং বাট্টিকালোয়ায় অবস্থিত তিনটি গির্জা ও সাংরি লা, চিন্নামন গ্র্যান্ড এবং কিংসবেরি হোটেলে হামলা হয়।
এ পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

