হাসপাতাল থেকে পালিয়ে শ্বশুড় বাড়িতে করোনা রোগী



রাজধানী ঢাকার কুর্মিটোলা হাসপাতাল থেকে এক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী পালিয়ে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় নিজ বাড়িতে চলে এসেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তালেব ভুইয়া বিষয়টি নিশ্চিত করেন।

গজারিয়া উপজেলা হাসপাতাল সূত্র জানায়, গজারিয়া থেকে ওই রোগীকে কুর্মিটোলা হাসপাতালে রেফার্ড করা হয়। তবে তিনি এখন কোথায় আছেন তা তাদের জানা নেই।

তবে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী বলেন, ‘রোগী বাড়িতে আছেন। তাদের বাড়ি লকডাউন করে রাখা হয়েছে।’