১ মার্চ থেকে দেশে ফেরা প্রবাসীরা পাসপোর্টে উল্লেখিত ঠিকানা অনুযায়ী নিকটস্থ থানায় যোগাযোগের নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
সেইসাথে তাদের বর্তমান অবস্থান ও মোবাইল নম্বর জানানোর পাশাপাশি উল্লেখিত ঠিকানা ব্যতীত অন্য ঠিকানায় অবস্থান করলেও নিকটস্থ থানায় যোগাযোগ করে তাদের তথ্য নিশ্চিতের অনুরোধ জানিয়েছে দফতর। অন্যথায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।

