১ মিলিয়ন ডলারে জামিন পেলেন হার্ভে ওয়েইনস্টাইন




হার্ভে ওয়েইনস্টাইনের বিরুদ্ধে ধর্ষণ ও একাধিক যৌন নিপীড়নের অভিযোগ এনে তাকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ। তবে আত্মসমর্পণের পর গ্রেফতার করা হলেও এক মিলিয়ন ডলারে তিনি ইতোমধ্যে জামিনও পেয়েছেন।
প্রায় ৯০ জন নারী তার বিরুদ্ধে অভিযোগ আনার পর এই প্রথম গতকাল শুক্রবার পুলিশের কাছে আত্মসমর্পনের পর তাকে পুলিশ ধর্ষণের অভিযোগে গ্রেফতার করে। খবর বিবিসি ও সিএনএন।
গণমাধ্যমে এর আগে তার বিরুদ্ধে একাধিক তারকা যৌন নিপীড়নের অভিযোগ আনলেও হাতে গোনা কয়েকজন ছাড়া কেউই তার বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ নেয়নি। অন্যদিকে পুলিশও তাকে গ্রেফতার করেনি। তবে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, লস অ্যাঞ্জেলস এবং লন্ডনে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হার্ভের বিরুদ্ধে যৌন নিপীড়নের অপরাধ তদন্তাধীন রয়েছে।
ধর্ষণ ও যৌন নির্যাতনের মামলায় পুলিশের কাছে আত্মসমর্পণ করার পর হার্ভি ওয়াইনস্টিন এক মিলিয়ন ডলারে ইতোমধ্যে জামিনও পেয়েছেন। শুক্রবার সকালে আত্মসমর্পনের পর বিকালে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জামিন দেন বলে জানিয়েছে বিবিসি।
সিএনএনের খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে ওয়েইনস্টাইন নিজেই নিউইয়র্ক পুলিশের কাছে গিয়ে ধরা দিয়েছেন। পুলিশকে তিনি জানিয়েছেন, এক নারীকে তিনি ধর্ষণ করেছেন এবং অন্য এক নারীকে ওরাল সেক্সে বাধ্য করেছেন। ফলে আত্মসমর্পণ করার পরই পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ এনেছে।
তবে এর আগে ৬৬ বছরের এই প্রযোজকের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ তুললেও ‘সম্মতি ছাড়া’ যৌন সম্পর্কের কথা বরাবরই অস্বীকার তিনি।
এর আগে গত বছরের ৫ অক্টোবর নিউইয়র্ক টাইমস ও দ্য নিউইয়র্কার ম্যাগাজিনের অনুসন্ধানী প্রতিবেদনে জানায়, ওয়েইনস্টাইন হলিউডের বেশ কয়েকজন অভিনেত্রী ও মডেলকে যৌন নিপীড়ন করেছেন। শুধু তারকারাই নন, সহকারী আর অফিসের কর্মচারিরাও নাকি তার কুনজর থেকে রেহাই পাননি!