আজ (২১ মে) সকালে ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পর পরই বদলে গেছে দ্বীপজেলা ভোলার সার্বিক পরিস্থিতি। গতরাতে গুঁড়ি গুড়ি বৃষ্টি ও মৃদু বাতাস থাকলেও আজ সকাল ৭ টা থেকে দমকা হওয়া বইতে শুরু করেছে। উত্তাল হয়ে উঠেছে মেঘনা তেঁতুলিয়া নদীর পানি। বেড়েছে ঢেউ। এতে উৎকণ্ঠা বেড়েছে নদীর পাড়ের মানুষদের।বেড়েছে ঢেউ। তবে বৃষ্টি হচ্ছে না।
এদিকে জেলা প্রশাসকের কন্টোল রুম থেকে জানানে হয়েছে গতরাতে জেলার বিচ্ছিন্ন চরাঞ্চল ও সাগর মোহনার ঢালচর, কুকরী মুকরী ও মনপুরার প্রায় আড়াইলাখ মানুষ নিরাপদ আশ্রয়কেন্দ্রে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী ও প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদে আনার কাজ করছে। প্রস্তুত রাখা হয়েছে ১ হাজার ১০৪টি আশ্রয় কেন্দ্র।
এছাড়া জরুরি অবস্থা মোকাবিলায় ২০০ মে টন চাল, নগদ ৭ লাখ টাকা ৩ হাজার প্যাকেট শুকনো খাবার মজুদ রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এখনো নদীর পাড় চরাঞ্চলের কয়েক লাখ মানুষ ঝুঁকিতে রয়েছে।

