করোনাভাইরাস শনাক্তের কিট উৎপাদন যাচ্ছে দেশের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র। সম্প্রতি সে কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এবার জানা গেল, আগামী ১১ এপ্রিল দেশবাসীকে করোনা কিট উপহার দিতে যাচ্ছেন তারা।
রোববার (৫ এপ্রিল) ডা. জাফরুল্লাহ চৌধুরীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বিশিষ্ট কলামিষ্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল।
বিকেলে ফেসবুক পোস্টে তিনি জানান, আগামী ১১ এপ্রিল দেশবাসীকে করোনা কিট উপহার দিতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু সহযোগিতা লাগবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় যদি সামান্য সহযোগিতা করে তাহলে ১১ই এপ্রিল থেকে দেশে উৎপাদিত কিট দিয়ে স্বল্পমূল্যে করোনাভাইরাস শনাক্ত করা যাবে বলে আশাবাদী ডা. জাফরুল্লাহ চৌধুরী। বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।

