যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার ছাড়া সব ফ্লাইট বাতিলের মেয়াদ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
বাংলাদেশ বিমানের সূত্র থেকে জানা যায় , বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট ছাড়া সব আন্তর্জাতিক রুটের শিডিউল ফ্লাইট আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় ঢাকা লন্ডন সিলেট ঢাকা ও ঢাকা ম্যানচেস্টার সিলেট ঢাকা রুটের বিমান চলাচল করবে।
এর আগে, করোনার বিস্তাররোধে ও বিভিন্ন দেশের সিদ্ধান্তের কারণে আরো বেশ কয়টি রুটে ফ্লাইট বন্ধ করে দেয় বিমান। গত ১৭ মার্চ মালয়েশিয়াকে ‘লক-ডাউন’ ঘোষণা করা হলে কুয়ালালামপুর রুটের ফ্লাইটও বাতিল করে দেয় বাংলাদেশ বিমান।

