যুক্তরাজ্যের লুডনোর শ্রপশায়ারের খামার বাড়িটি বিক্রির সিদ্ধান্ত নিয়েও বেচতে পারছিলেন না বাড়ির মালিক। শেষে লটারির ব্যবস্থা করেন।
আর তাতেই ভাগ্য খুুলে যায় ২৩ বছর বয়সী জেম্মা নিকলিনের। ওই বাড়ি কিনতে ১৭টি লটারির টিকিট কিনেছিলেন জেম্মার বাবা-মা ও বন্ধু। তার বাবা-মা কেটেছিলেন ১০টি টিকেট। তার বন্ধু কিনেছিলেন পাঁচটি টিকেট।
জেম্মা কেটেছিলেন মাত্র দু’টি টিকেট। সেই দুই টিকিটের একটিতে লেখা ছিল তার ভাগ্য।
দুই ইউরোর (বাংলাদেশি ১৮৩ টাকা) একটি লটারির টিকিটে জিতে নিয়েছেন পাঁচ লাখ ইউরো মূল্যের ফার্ম হাউস বা খামার বাড়ি। বাংলাদেশি মুদ্রায় সেই বাড়ির দাম চার কোটি ৫৮ লাখ টাকা।
এই পুরস্কার জিতে নিজের উচ্ছ্বাস গোপন করেননি জেম্মা। সেই বাড়িতে শিফট করার পরিকল্পনাও শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
ওই বাড়িটি আগেই পছন্দ করেছিলেন জেম্মা নিকলিন। বাবা-মায়ের সঙ্গে তিনি থাকেন যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডের বিলস্টোনে।

