২০২৪ পর্যন্ত থাকতে পারে করোনাভাইরাস


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

অস্ত্র ছাড়া যুদ্ধ কে দেখেছিল কবে? বিশ্ব এখন এক যুদ্ধে লড়াই করছে, যে যুদ্ধে অস্ত্রের প্রয়োজন নেই। সামনে থাকা শত্রু যে অদেখা। প্রাণঘাতী করোনাভাইরাসের বিপক্ষে যখন জীবন বাজি রেখে সারা বিশ্বের মানুষ লড়াই চালিয়ে যাচ্ছে, তখন হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকরা সামনে এনেছেন এক ভয়ংকর তথ্য।

তদের মতে, আগামী ২০২৪ সাল পর্যন্ত থাকবে করোনাভাইরাসের হুমকি। পাঁচজন গবেষকের এ গবেষণা মঙ্গলবার সায়েন্স জার্নালে প্রকাশিত হয়।

জার্নালে গবেষকরা আরও জানান, এ ভাইরাস মোকাবেলায় ২০২২ সাল পর্যন্ত সামাজিক দূরত্ব মেনে চলতে হতে পারে।

গবেষণায় বলা হয়েছে, আগামী দুই বছর টানা এক জায়গায় থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, বিষয়টি এমন নয়। তবে যদি করোনার কোন ভ্যাকসিন এই সময়ের মধ্যে আবিষ্কার না হয় তাহলে এটা অবশ্যই মেনে চলতে হবে।

হোয়াইট হাউস থেকে এক পর্যবেক্ষণে বলা হয়েছিল, এই গ্রীষ্মেই করোনাভাইরাস মহামারি দূর হয়ে যাবে।

চীনের প্রধান ভাইরাস বিশেষজ্ঞ ডঃ ঝং নানশান দাবি করেছেন যে, আগামী চার সপ্তাহের মধ্যে পুরো বিশ্ব বদলে যাবে। মানে আগের মতোই হবে। করোনার ভাইরাসের নতুন কেস আসা কমবে। পৃথিবী থেকে বিদায় নেবে করোনাভাইরাস।

এর পুরো বিপরীতে গিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকরা জানান, করোনা মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতির দিকে আরও নজর দেওয়া উচিত যেহেতু ভাইরাসটি ২০২৪ সাল পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২১ লাখ ৮২ হাজার ৮৪ জন এবং মারা গেছে এক লাখ ৪৫ হাজার পাঁচশ ১৬ জন।

সূত্র: সাউথ চায়না মনিটরিং পোস্ট।