২৩ জুন থেকে হজ ফ্লাইট শুরু: ধর্ম প্রতিমন্ত্রী


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

চলতি বছরে আগামী ২৩ জুন থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ।

রোববার (০৮ মার্চ) সচিবালয়ে ২০২০ সালের হজ নিবন্ধন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

এ সময় মন্ত্রী হজ পালনে আগ্রহীদের নির্ধারিত সময়ে ব্যাংকে টাকা জমা দিয়ে হজের নিবন্ধনসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, হজের নিবন্ধন করার ফলে কারো আর্থিক ক্ষতির সম্ভাবনা নেই। করোনা পরিস্থিতির কারণে যে কোন সিদ্ধান্তে সৌদি সরকার হজযাত্রীদের সব ধরনের সহযোগিতা করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই অর্থাৎ ৯ জিলহজ্জ পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, করোনা আতঙ্কের কারণেই অন্য বছরের তুলনায় এবার হজের নিবন্ধনকারীর সংখ্যা কম। এখন পর্যন্ত ১৭ হাজার ১৯৮ জনের মধ্যে সরকারীভাবে ৪৮৫ জন নিবন্ধন করেছেন। করোনার কারণে হজে যেতে না পারলে নিবন্ধনকারীদের পরবর্তীতে হজে যাওয়ার সুযোগ থাকবে। ১৫ মার্চের মধ্যে আগ্রহী হজযাত্রীদের নিবন্ধন করতে আহবান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী।

এর আগে, বিশ্বব্যাপী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ওমরাহ ও ভ্রমণ ভিসা সাময়িক স্থগিত করে সৌদি সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় গত বৃহস্পতিবার এক বিবৃতিতের একথা জানায়।

ওমরাহর পাশাপাশি মসজিদে নববী পরিদর্শনেও সাময়িক স্থগিতাদেশ দেয়া হয়েছে। যেসব দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে সেসব দেশের নাগরিকদের প্রতি নিষেধাজ্ঞারোপ করেছে সৌদি সরকার। করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনগণের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুসারে এমন সিদ্ধান্ত নেয় দেশটি।