দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৫৩১ জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১২ হাজার ৩০৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যুর হয়েছে। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৬৪ জনে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮৫টি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১ হাজার ৮৪ জন করোনা রোগী।
রোববার (২১ জুন) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
উল্লেখ্য, সারাবিশ্বে ৮৯ লাখ ৩১ হাজার ৮১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১০ জন। অপরদিকে সেরে উঠেছেন প্রায় ৪৭ লাখ ৪৯ হাজার ৫৪৪ জন। বর্তমানে চিকিৎসাধীন আছে ৩৭ লাখ ১৫ হাজার ২৫৮ জন।

