৩২ দেশে করোনা ছড়িয়েছে, ইতালির দশ শহর নিষেধাজ্ঞায়


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

করোনাভাইরাসে দিন দিন আতঙ্ক বেড়েই চলছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের শনিবারের (২২ ফেব্রুয়ারি) তথ্য অনুযায়ী, এই ভাইরাস আক্রান্তে চীনে মৃতের সংখ্যা প্রায় দুই হাজার তিনশ পেরিয়েছে। সেইসাথে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৭৬ হাজার মানুষ।

এমতাবস্থায় করোনাভাইরাস বিশ্বের ৩২টি দেশে ছড়িয়ে পড়েছে। করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ইরানে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

লেবানন ও ইসরাইলে প্রথমবারের মতো করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যেই সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো ইতালিতে একজনের মৃত্যু হয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়ার আতঙ্কে দেশটির উত্তরাঞ্চলীয় ১০টি শহরে জনসমাগমে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান।