৪৫ জন আজীবন নিষিদ্ধ, পাঁচ ক্লাবকে বহিষ্কার


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

ঘুষ আর দুর্নীতি সেইসাথে পাতানো খেলা এমন অবস্থায় বিপর্যয়ের মুখে পড়েছিল আর্মেনিয়ান ফুটবল লিগের দ্বিতীয় স্তরে। তদন্তে নেমে এসব দুনীর্তির প্রমাণ পেয়ে তাৎক্ষণিকভাবে লিগ স্থগিত করার পাশাপাশি পাঁচটি দলকে বহিষ্কার করেছে আর্মেনিয়ান ফুটবল ফেডারেশন (এফএফএ)। শুধু তাই নয়, ক্লাব মালিক থেকে শুরু করে খেলোয়াড়, কোচ ও খেলোয়াড় মিলিয়ে মোট ৪৫ জনকে ফুটবলে আজীবন নিষিদ্ধ করা হয়েছে, অন্য ১৩ জনকে নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন মেয়াদে।

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এই দেশটির স্থানীয় সংবাদামাধ্যম জানিয়েছে রাশিয়ান পাসপোর্টধারী ক্লাব মালিক ও খেলোয়াড় এবং ইউক্রেনিয়ান, লাটভিয়ান ও বেলারুশিয়ান ফুটবলাররা আছেন নিষিদ্ধ তালিকায়। দ্বিতীয় বিভাগে লোকোমোটিভ ইয়েরেভান সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এফসি ভানের সঙ্গে। এই দুটি দলের সঙ্গে আরাগাতস, টর্পেডো ইয়েরেভান ও মাসিস অযোগ্য ঘোষিত হয়েছে।

এ বছর ফেব্রুয়ারিতে আর্থিক সমস্যাকে কারণ দেখিয়ে ২০১৯-২০ প্রিমিয়ার লিগ থেকে প্রত্যাহার করে দ্বিতীয় বিভাগেই খেলতে নামে এফসি ইয়েরেভান, তবে তাদেরও অংশগ্রহণ বাতিল হয়েছে ম্যাচ পাতানোর অভিযোগে। ‘আন্তর্জাতিক সংস্থা ও আইনপ্রয়োগকারী সংস্থা কর্তৃক অকাট্য প্রমাণ পেয়ে এফএফএ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে’- বিবৃতিতে বলেছেন এফএফএ সভাপতি আর্মেন মেলিকবেকিয়ান।