৪৫০ শিক্ষার্থীসহ স্কুল বিক্রির বিজ্ঞাপন



সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিজ্ঞাপন ঝড় তুলেছে। বিজ্ঞাপনটি ছিল ৪৫০ জন স্কুল ছাত্র-ছাত্রীসহ একটি স্কুল বিক্রি করা হবে।

বিজ্ঞাপনটিতে লেখা আছে, ‘বিক্রয় হইবে হাই স্কুল/ প্লে-দশম শ্রেণি চলমান/ ৪৫০ জন ছাত্রছাত্রী সহ’। গত শুক্রবার সকাল থেকেই ফেইসবুকে মানুষজনের ওয়ালে দেখা যায় বিজ্ঞাপনটি।

বিজ্ঞাপনদাতার সাথে যোগাযোগ করার জন্য একটি মোবাইল নাম্বারও দেয়া হয়েছিলো। উল্লেখিত নাম্বারে ফোন দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

বিজ্ঞাপনটিতে স্কুল বা স্থানের নাম উল্লেখ না থাকায় এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিজ্ঞাপনটির জন্য মানুষ বর্তমান শিক্ষাব্যবস্থার দিকে আঙ্গুল তুলেছেন।