‘৭ই মার্চকে অস্বীকার করা স্বাধীনতাকেই অস্বীকার করা’


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে অস্বীকারকারী যেন স্বাধীনতাকেই অস্বীকার করেন! এমন এক মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৭ মার্চ) সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, এ ভাষণকে যারা অস্বীকার করে তারা প্রকারান্তরে স্বাধীনতাকেই অস্বীকার করে। আজকের দিনটিকে আমরা বিশেষ দিবস হিসেবে পালন করি এবং সেটাই আমরা মনে করি। যারা মনে না তাদের স্বাধীনতার কোনো চেতনা নেই।

তিনি আরও বলেন, স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলনে উত্তরণের দিবসই ছিল ৭ মার্চ। এ দিনেই সত্যিকার অর্থে স্বাধীনতার ঘোষণা হয়। যেই ভাষণকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল সেটা বিশ্ব স্বীকৃত সর্বকালের সেরা ভাষণ।