‌নির্মম বাস্তবতা; ঝুঁ‌কি নি‌য়ে মা‌ছের ড্রা‌মে বা‌ড়ি ফিরছে মানুষ



‌নির্মম বাস্তবতা; ঝুঁ‌কি নি‌য়ে মা‌ছের ড্রা‌মে বা‌ড়ি ফিরছে মানুষ

দেশে চলমান করোনাভাইরাস সংকটের কারণে সরকারের সাধারণ ছুটি ঘোষণা করা হলেও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাড়ির উদ্দেশে যাচ্ছেন।

এমনই এক ঘটনা ঘটেছে এবার জীবনের ঝুঁকি নিয়ে মাছের খালি ড্রামে বাড়ির উদ্দেশে যাচ্ছে লোকজন।

আজ রোববার (৫ এপ্রিল) যশোর ন-১১-১১২৯ পিক-আপের মধ্যে মাছের খালি ড্রামের ভেতরে মানুষ বসে বসে ছুটছে বাড়ির পথে।

এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে বিকাল থেকে।

সেইসাথে একটি আকস্মিক সিদ্ধান্তে ভোগান্তি পোহাতে হয়েছে হাজারো মানুষকে। পেটের টানে পায়ে হেঁটে গত দুদিন ধরে কর্মস্থলে ফিরেছিলেন নিম্ন আয়ের মানুষ।

যেখানে তুচ্ছ হয়েছিল করোনা সংক্রমণের ভয়। কিন্তু মধ্যরাতে কর্মস্থল বন্ধের সিদ্ধান্তে আবারও ফিরতে বাধ্য হন তারা।

তার ওপর রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার নিষেধাজ্ঞায়, বাড়ির পথ ধরতে মরিয়া হয়ে ওঠেন অনেকে।

এছাড়াও, ঢাকা ছাড়ার এই প্রবণতার মাঝেই সাধারণ ছুটির মেয়াদ ১৪ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সেইসাথে আজ থেকে ঢাকাতে কেউ ঢুকতে পারবে না এবং বের হতেও পারবে না জরুরি প্রয়োজন ছাড়া। বিকালে এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

পেপার’স লাইফ/নিউজ/জাতীয়