পিছনে তিনটি স্ট্যাম্প আছে। কথাটি ভুলে গিয়ে যখন শুয়ে বসে কেউ ব্যাটিং করছে, চার ছয়ের ফুলঝুরি ছুটিয়েছেন তখন বুঝতে হবে ব্যাট হাতে বোলারদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন ডি ভিলিয়ার্স। আরো একবার প্রমাণ করলেন কেন তাকে মি ৩৬০ ডিগ্রি বলা হয়।
ডি ভিলিয়ার্সের দিনে তিনি যে কি পরিমাণ তান্ডব চালাতে পারেন তা আরেকবার দেখল ক্রিকেটের বাইশ গজ। ব্যাট ঠিকমতো কথা শুনছিল না, রান আসছিল না খুব একটা। ঠিক যেন এ বি ডি ভিলিয়ার্স সুলভ নয়। সেই আক্ষেপ, হতাশা ঘুচিয়ে তিনি যেন বিনোদনের বন্দোবস্ত করলেন ক্রিকেটপ্রেমীদের জন্য।
ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এদিন ভিলিয়ার্স ঝড় বয়ে গেল দিল্লি ডেয়ারডেভিলস বোলারদের উপর। ২৩০.৭৭ স্ট্রাইকরেটে মাত্র ৩৯ বলে ৯০ রানের অমানবিক ইনিংস খেলেন মি ৩৬০ ডিগ্রি। তার এই ইনিংসে ছিল ১০ টি চার ও ৫ টি বিশাল ছয়। ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নানা রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর যখন ২৯ রানে ২ উইকেত নেই তখন ব্যাট করতে নামেন তিনি।
প্রথমে ভিরাট কোহলি, পরে কোরি এন্ডারসন এবং সব শেষে মন্দ্বীপ সিংকে নিয়ে ধংসযজ্ঞ চালিয়েছেন ডি ভিলিয়ার্স। শুরু থেকেই খুনে মেজাজে ব্যাট চালাতে থাকেন মাঠের চারপাশে। ২৪ বলেই করেন অর্ধশতক। এরপরও থামেননি তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই ১২ বল আগে ম্যাচ শেষ করেন।
এর আগে রিসাব পান্টের ৮৫ ও শ্রেস আইয়ারের ৫২ রানে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান করে দিল্লি ডেয়ারডেভিলস। জবাব দিতে নেমে ডি ভিলিয়ার্স ঝড়ে দুই ওভার আগেই ছয় উইকেটে জয় পায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ডি ভিলিয়ার্সের ৯০ রান ছাড়াও ভিরাট কোহলি ৩০, ডি কক ১৮, মন্দ্বীপ সিং ১৭ ও কোরি এন্ডারসন ১৫ রান করেন।
