ইনকামিং কল রিসিভিংয়ের ক্ষেত্রে আইফোন টেনে ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ফোরামে বিভ্রাটের অভিযোগ করেছেন ব্যবহারকারীরা।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘যখনই আমার আইফোন টেনে ইনকামিং কল আসছে, দেখা যাচ্ছে রিংটোন বাজলেও ডিসপ্লে দেখাতে ৬-৮ সেকেন্ড সময় লাগছে। যখন ফোন রিস্টার্ট করছি, সমস্যাটি নিজে নিজেই চলে যাচ্ছে। কিন্তু ১৫-২০টি কল রিসিভ করার পর একই সমস্যা আবারো ফিরে আসছে। আমি হার্ডওয়্যার ও সফটওয়্যার দুভাবেই ফোন রিসেট দিয়েছি, কিন্তু তা কোনো কাজে আসছে না।’
একই অভিযোগ করেছেন আরো একাধিক আইফোন টেন ব্যবহারকারী। অবশ্য তাদের অনেকে অ্যাপল ফোরামে এ সমস্যা এড়াতে ফোনের সবকিছু পুরোপুরি মুছে নতুন করে আইওএস ১১.২ ইনস্টলের পরামর্শ দিয়েছেন। এবং এটি করে কিছু আইফোন টেন ব্যবহারকারী ডিসপ্লে বিভ্রাটের এ সমস্যার সমাধান পেয়েছেন বলেও জানা গেছে।
এদিকে প্রায় একই সময়ে আইফোন সেভেনেও হার্ডওয়্যারগত একটি ত্রুটি দেখা দিয়েছে। এ ফোনটির কিছু ব্যবহারকারী বলছেন, এয়ারপ্লেন মোড থেকে ফিরে তারা সেলুলার নেটওয়ার্কে সংযোগ পাচ্ছেন না। এর বদলে ডিভাইসে ‘নো সার্ভিস’ বার্তা দেখানো হচ্ছে।
এ বিষয়ে অ্যাপল কর্তৃপক্ষ বলছে, ফোনের প্রধান ‘লজিকবোর্ড’-এ একটি যন্ত্রাংশের ত্রুটির কারণেই এমনটি ঘটছে। প্রতিষ্ঠানটি আরো বলছে, সমস্যা দেখা দেয়া এ আইফোন সেভেনের ইউনিটগুলো চীন, হংকং, জাপান, ম্যাকাও ও যুক্তরাষ্ট্রে বিক্রি হয়েছিল। আর এগুলো তৈরি করা হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে চলতি ফেব্রুয়ারির মধ্যে।
