করোনাভাইরাস মোকাবেলায় কোনও প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয়নি। বিশ্বজুড়ে সেই চেষ্টাই চালাচ্ছেন গবেষকরা। তবে কিছু রোগের পূর্ব নির্ধারিত ওষুধে সুফল পাওয়া গেছে প্রাণঘাতী এই ভাইরাসের চিকিৎসায়।
তেমনই এক ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন। মূলত, ম্যালেরিয়ার চিকিৎসায় ডাক্তাররা প্রেসক্রাইব করলেও, দেখা গিয়েছে করোনার চিকিৎসায় আশাপ্রদ ফল দিচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন। যার ফলে, করোনায় এই ওষুধ ব্যবহারে সবুজসংকেত মেলে।
এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ট্যুইট বার্তায় দাবি করেন, করোনা মোকাবিলায় মেডিসিনের ইতিহাসে নজির সৃষ্টি করবে হাইড্রক্সিক্লোরোকুইন।
ম্যালেরিয়া এই প্রতিষেধক উৎপাদনে বিশ্বের মধ্যে ভারত প্রথম সারিতে। বিশ্বজুড়ে চাহিদা ও দেশিয়চাহিদার সমন্বয়েগত ২৫ মার্চ হাইড্রক্সিক্লোরোকুইনের রফতানিতে বিধিনিষেধ আরোপ করে ভারত সরকার। করোনায় সংকটময় পরিস্থিতিতে এই ওষুধের যাতে আকাল না পড়ে, তার জন্যই এই সিদ্ধান্ত।
প্রবল আন্তর্জাতিক চাপের মুখে ম্যালেরিয়া প্রতিষেধক ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন রফতানিতে ছাড়পত্র দিতে পারে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে মঙ্গলবার সরকারি তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।
করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় বিশ্বজুড়ে হাইড্রক্সিক্লোরোকুইনের ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে ভারতের দ্বারস্থ হয়েছিল আমেরিকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলার সময়দ্রুত হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর জন্য আবেদন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রথম থেকেই ট্রাম্প দাবি করে আসছেন, এই ওষুধই আদতে করোনাভাইরাস প্রতিরোধে গেম চেঞ্জার।

