আর্জেন্টিনার খেলা যেন হরর মুভি!


paperslife

লিওনেল মেসি ফিরেছেন আর্জেন্টিনার জার্সি গায়ে। কোপা আমেরিকাকে বিশ্বকাপের পর দীর্ঘ আট মাস পর আমারো আকাশী সাদা বেশে ফিরেই পেয়েছেন হারের স্বাদ। প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছে আর্জেন্টিনা।

এই পরাজয় মানতে পারছেন না আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনা। আর তাতেই এক হাত নিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

১৯৮৬ বিশ্বকাপ জয়ী ম্যারাডোনার কাছে জানতে চাওয়া হয় ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি দেখেছেন কিনা? জবাবে ফুটবল ঈশ্বর খ্যাত ম্যারাডোনা বলেছেন, তিনি হরর ছবি দেখতে পছন্দ করেন না।

তিনি বলেন, ‘আমি এমন ভয়ানক ছবি দেখাটা পছন্দ করি না। তবে আমি জানি না এমন অদক্ষ একটি দল কিভাবে ভেনেজুয়েলাকে হারাতে যায়।’

সামনে কোপা আমেরিকার মহা মিশন। কেমন করবে আর্জেন্টিনা? জানতে চাওয়া হলে ম্যারাডোনার কন্ঠে ঝরে আক্ষেপ, ‘আমি আর্জেন্টিনার মানুষের কাছে দুঃখ প্রকাশ করছি, যারা সবসময় এই মিথ্যাবাদীদের বিশ্বাস করে এসেছে।’

এছাড়া তিনি মনে কষ্ট নিয়েই কথা বললেন নিজের দল নিয়ে। যে দলে ছিল বাতিস্তুতা, ক্যানজিয়া, রুগেরির মত বিশ্ব তারকারা। সেই দলের এমন পরিণতি হতাশাব্যঞ্জক বলে মনে করেন ম্যারাডোনা।