ইংল্যান্ডের ব্যাটিং শিল্পে অসহায় অস্ট্রেলিয়া




৫০ ওভারের ক্রিকেটে দলগত সর্বোচ্চ ছিল ৪৪৪। পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের করা সেই রান এতদিন ছিল অক্ষত। দুই বছর পর সেই রেকর্ড ভেঙেছে। নিজেদের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে থ্রি লায়ন্সরা। নির্ধারিত ৫০ ওভারে স্কোরবোর্ডে জড় করেছে ৪৮১ রান।
তাদের এই রেকর্ড গড়ার দিনে চার ছয়ের ফুলঝুড়িতে মুগ্ধতা ছড়িয়েছেন ইংলিশ ব্যাটসম্যানরা। সেই মুগ্ধতা কাঁটার মতো বিঁধেছে অস্ট্রেলিয়ার বোলারদের মানসিকতায়। তারা কেবল হাত ঘুরিয়েই গেছেন, কাজের কাজ কিছু হয়নি। রানের বন্যা ছুটিয়ে অজিদের হতাশা বাড়িয়েছেন বেয়ার্স্টো, রয়, হেলস, মরগানরা।
শুরুটা জেসন রয় ও জনি বেয়ার্স্টোকে দিয়ে। শুরুতেই তাদের আঘাতে ক্ষতবিক্ষত অস্ট্রেলিয়া খেই হারায় শুরুতেই। মাত্র ১৯.৩ ওভারে ১৫৯ রানের ওপেনিং জুটি ভাঙে রান আউটের মধ্য দিয়ে। ৭ চার ও ৪ ছয়ে ৬১ বলে ৮২ রান করে আউট হন জেসন রয়। রয় আউট হওয়ার পর বেয়ার্স্টোকে সাথে নিয়ে এলেক্স হেলস ছড়ি ঘুরাতে থাকেন অস্ট্রেলিয় বোলারদের উপর।
নিজের ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে বেয়ার্স্টো নিজের দুর্দান্ত ফর্ম বজায় রাখেন শেষ ছয় ইনিংসে এটি তার চতুর্থ সেঞ্চুরি। ১৫ চার ও ৫ ছয়ে ৯২ বলে ১৩৯ রান করে এস্টন এগারের বলে আউট হন তিনি। চারে নাম জস বাটলার ব্যর্থ হয়ে ১২ বলে ১১ রানে রিচার্ডসনের বলে আউট হন।
এই রিচার্ডসনের বলে পরপর দুই বলে আউট হন এলেক্স হেলস ও ইয়ন মরগান। তবে আউট হওয়ার আগে নিজেদের কাজ শেষ করেন দুইজন। ৯২ বলে ১৪৭ করে আউট হবে হেলস। আর মরগান আউট হন ৩০ বলে ৬৭ রান করে। ২১ বলে অর্ধশতক করে ইংল্যান্ডের হয়ে দ্রুততম রেকর্ড গড়েন তিনি। এছাড়া ইয়ান বেলের ৫৪১৬ রান পর করে ইংল্যান্ডের হয়ে ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক ইংল্যান্ডের ক্যাপ্টেন।
তাদের দুইজনের আউটের পর জো রুট কিং মঈন আলী রানের ফোয়ারা ছুটাতে না পারলেও নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৪৮১ রান করে।
জিততে হলে রেকর্ড গড়েই জিততে হবে খারাপ সময় পার করে অস্ট্রেলিয়াকে। না হলে দুই ম্যাচ আগেই সিরিজ হারতে হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।