ইউডার ফার্মেসি বিভাগের বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

ধানমন্ডির বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভারসিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর ফার্মেসি বিভাগের বাৎসরিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অদুরে গাজীপুর এলাকার নুহাস পল্লীতে এ বনভোজন আয়োজন করে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। এ যেন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মধ্যে মিলনমেলায় পরিণত হয়।

১৫৯ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক-শিক্ষিকার ইউডা পরিবারের নুহাশ পল্লীর উদ্দেশ্যে যাত্রা শুরু হয় সকাল ৭.৩০ মিনিটে। এবং বিশাল এ দলটি নির্দিষ্ট জায়গায় পৌঁছায় সকাল দশটায়।

সেখানে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় তাদের বনভোজন। শুরুতে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত হয় এক ফুটবল ম্যাচের। টানটান উত্তেজনার এ ম্যাচ জেতেনি কোনো দলই, ড্র হয় ১-১ গোলে।

এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল খেলাধুলার আয়োজন। মেয়েদের পিলো পাসিং ও ছেলেদের সাঁতার প্রতিযোগিতা ছাপিয়ে টিচারদের ঝুঁড়িতে বল নিক্ষেপ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। যেখানে জয়লাভ করেন সোহেল রানা স্যার।

এছাড়া ৩০ জনের অংশগ্রহণে অনুষ্ঠিত পিলো পাসিং খেলায় প্রথম হয়েছেন ইউডা ফার্মেসি বিভাগের ৪৯ টম ব্যাচের ছাত্রী জুঁই, দ্বিতীয় হয়েছেন ৫৬ তম ব্যাচের তানজি ও তৃতীয় স্থান অধিকার করেছেন ৫১ তম ব্যাচের তমা।

ছেলেদের সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ৪৮ তম ব্যাচের শুভ, দ্বিতীয় ৫৯ তম ব্যাচের নিলয় এবং তৃতীয় হয়েছেন ৪৯ তম ব্যাচের সুনয়ন।

২.৩০ মিনিটে লাঞ্চ বিরতির পর আবার শুরু হয় বনভোজনের কার্যক্রম। শিক্ষার্থীদের ও টিচারদের অংশগ্রহণে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।  টিচারদের গান ও শিক্ষার্থীদের নাচে এক অন্যরকম আবহ তৈরি হয় চারপাশে।

বনভোজনে র‍্যাফেল ড্র আয়োজন করা হয়। লটারির মাধ্যমে মোট ১১টি পুরস্কার দেওয়া হয়। যেখানে প্রথম পুরস্কার লাভ করেন ৫১ তম ব্যাচের মৌ।

ডিজে পার্টির মাধ্যমে শেষ হয় ইউডা ফার্মেসি বিভাগের ২০২০ সালের বনভোজন অনুষ্ঠান।