ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যাইন্দোনেশিয়ার পাপুয়াতে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এঘটনায় আরো অন্তত ২১ জন মারাত্মক আহত হয়েছেন।
শনিবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের কারণে দেশটির প্রাদেশিক রাজধানী জয়াপুরার নিকটবর্তী সেন্টানি শহরে আকস্মিক বন্যা দেখা দেয় বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
আকস্মিক বন্যার এ ঘটনায় প্রদেশটির প্রধান বিমানবন্দরে একটি ছোট বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রোববার জানিয়েছে কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো জানিয়েছেন, তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হচ্ছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি।
আরও পড়ুন : অস্ত্রে কে এগিয়ে?
বন্যায় অন্তত নয়টি বাড়ি, দুটি সেতু ও ওই অঞ্চলের প্রধান বিমানবন্দরে পার্ক করে রাখা একটি ছোট বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু প্রদেশটির পরিবহনের প্রধান কেন্দ্র সেন্টানি বিমানবন্দরের কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছেন নুগরোহো।
সেন্টানি শহরটির চারপাশের পর্বত বনাঞ্চলশূন্য করে ফেলায় আকস্মিক বন্যার ঝুঁকির বিষয়ে স্থানীয় সরকারকে দুর্যোগ কর্তৃপক্ষগুলো সতর্ক করেছিল বলে জানিয়েছেন তিনি।

