উপসর্গ প্রকাশের আগেই ১০ শতাংশ মানুষের মধ্যে ছড়ায় করোনা



উপসর্গ প্রকাশ হওয়ার আগে করোনায় আক্রান্তরা ১০ শতাংশ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। সম্প্রতি সিঙ্গাপুরের এক গবেষণা প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত মানুষের থেকে আরও দশজন আক্রান্ত হতে পারে। তবে এ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিটি হয়ত টেরই পান না, এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত।

প্রতিবেদনটিতে একজন ৫২ বছর বয়সী করোনা আক্রান্ত নারীর অবস্থা তুলে ধরা হয়। তিনি চার্চে এক ঘণ্টা বসেছিলেন, যেখানে একদিন আগে দুজন আক্রান্ত পর্যটক বসেছিলেন।

ওই দুজন পর দিন অসুস্থ বোধ করেন, কিন্তু তার আগেই চার্চে বসা স্থানীয় ওই নারী সংক্রমিত হন। যুক্তরাষ্ট্র সরকার একটি নতুন নির্দেশনায় বলা হয়, কেউ আক্রান্ত কারও সংস্পর্শে এলে বা আক্রান্ত হয়েছে বলে মনে হলে রোগটিকে বাহক হিসেবে গণ্য করা হবে।

ভাইরাসটি নীরবে ছড়ায় বলে বিশেষজ্ঞদের কাছে এটির সংক্রমণ নির্ণয় করা খুবই দুরূহ। সামাজিক দূরত্বের ব্যাপারটি এ কারণেই এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বলছেন বিশেষজ্ঞরা।

জার্মানির একটি গবেষণা বলছে, ভাইরাসটির সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পরও একজন ব্যক্তি ভাইরাসটি ছড়াতে পারে।

সিঙ্গাপুরের ওই গবেষণাটিতে জানুয়ারি এবং মার্চের ২৪৩টি করোনা ভাইরাস আক্রান্তের নমুনা নিয়ে কাজ করা হয়। এর মধ্যে ১৫৭ জন স্থানীয়র দ্বারাই আক্রান্ত হয়েছেন, বিদেশ থেকে নয়। সংক্রমিত হওয়ার পরও মানুষ কিছু দিন সুস্থবোধ করায় ব্যাপারটি আরও বেশি জটিল হয়ে গেছে।