চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) রাজস্ব আহরণে প্রবৃদ্ধি সর্বনিম্ন । অর্থবছর শেষ হতে এক মাস বাকি। এদিকে মূল লক্ষ্যমাত্রা থেকে প্রায় ৬৮ হাজার কোটি টাকা পিছিয়ে আছে সংস্থাটি।
উচ্চপ্রবৃদ্ধি ধরে রাজস্বের লক্ষ্য নির্ধারণ করা হলেও তা অর্জনে ধাক্কা খেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে ৪৫ হাজার কোটি টাকা, যা অর্জন নিয়ে শঙ্কায় এনবিআর। কারণ এর আগে কোনো অর্থবছরেই এক মাসে ২৬ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আহরণের রেকর্ড নেই সংস্থাটির।
২০১৭-১৮ অর্থবছরের জন্য ৩২ শতাংশ প্রবৃদ্ধি ধরে এনবিআরের জন্য ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। পরে লক্ষ্যমাত্রা সংশোধন করে ২ লাখ ২৫ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়।
এদিকে, অর্থবছরের প্রথম ১১ মাসে আয়কর, ভ্যাট ও শুল্ক মিলে সংস্থাটি আহরণ করতে পেরেছে সাকল্যে ১ লাখ ৮০ হাজার কোটি টাকা, যা মূল লক্ষ্যমাত্রার ৭২ ও সংশোধিত লক্ষ্যমাত্রার ৮০ শতাংশ।
অর্থাৎ সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণেও শেষ মাসে ৪৫ হাজার কোটি টাকার রাজস্ব আহরণ করতে হবে এনবিআরকে।
আরও পড়ুন;
এশিয়ার শেয়ারবাজারে চাঙ্গাভাব
ফের নিম্নমুখী চায়ের দাম
চালের আন্তর্জাতিক বাজারে স্বস্তি
