আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফল ভাবে সম্পন্ন হয়েছে।
গতকাল কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার বাইপাস সার্জারি সম্পন্ন হয়।
এর আগে ডা. সিবাস্টিন কুমার সামি তার অস্ত্রোপচার-পরবর্তী অগ্রগতি পরিবারের সদস্যদের ব্রিফ করেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্জারির পর ওবায়দুল কাদেরকে পোস্টঅপারেটিভ কেয়ারে রাখা হয়েছে।

