করোনাভাইরাসের কারণে বেশ বিপাকে পড়েছে মোবাইল ফোন উৎপাদনকারী সংস্থা স্যামসাং। ধাক্কা সামাল দিতে বছরের বাকি সময়টাতে সাশ্রয়ী ৫জি স্মার্টফোন আনার পরিকল্পনা করেছে কোম্পানীটি।
গিজমোচায়নার দেওয়া তথ্য অনুসারে, যে দেশগুলোতে ৫জি নেটওয়ার্ক রয়েছে, সে দেশগুলোতে ওই সাশ্রয়ী ৫জি মডেল দুটি এবং সামনে আরও বেশ কিছু ৫জি মডেল স্মার্টফোন আনার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি এ৫১ ৫জি ৪৯৯ ডলার ৯৯ সেন্ট এবং গ্যালাক্সি এ৭১ ৫৯৯ ডলার ৯৯ সেন্ট দামে বিক্রি হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে বেশ বড় রকমের ধাক্কা খেয়েছে প্রযুক্তি শিল্প। মুনাফা দূরের হিসাব, প্রাতিষ্ঠানিক খরচই সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে অনেক প্রতিষ্ঠানকে।

