করোনার প্রভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব স্বাভাবিক অবস্থায় না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। আগামীকাল সোমবার থেকে এ ঘোষণা কার্যকর হবে।
আজ রবিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১১২ জন শ্রেণি প্রতিনিধি আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেন।
এসময় শিক্ষার্থীরা আরও জানান, বিশ্বব্যাপী করোনা আতঙ্কে ভুগলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। বাড়ি থেকে আমাদের পরিবার চিন্তিত। বারবার ফোন দিয়ে বাড়ি চলে যাওয়ার জন্য তাগিদ দিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন সদুত্তর না পেয়ে আমরা নিজেরাই ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

