করোনায় প্রতি চারজনে সুস্থ হচ্ছেন একজন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনা ভাইরাসের মহামারিতে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল। মৃতের সংখ্যা বাড়লেও এতে সুস্থ হচ্ছেন অনেলেই। মহামারি এ ভাইরাসে বিশ্বে গড় সুস্থতার হার ২২ দশমিক ৬২ শতাংশ। আর জন হিসাবে বলতে গেলে বলতে হয়, প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হওয়ার পর প্রতি চারজনে একজন সুস্থ হয়েছেন।

এ পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৭৯ হাজার ৮৪৫ জন। আর এতে প্রাণ গেছে ১ লাখ ৮ হাজার ৭৭৯ জনের।

জানা যায়, কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পর বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ২ হাজার ৭১৬ জন।

ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইটের হিসাব বলছে, করোনায় সুস্থতার হার সবথেকে বেশি চীনে-৯৪.৫৪%। আর তলানিতে আছে যুক্তরাজ্য। দেশটিতে কোভিড-১৯-এ সুস্থতার হার মাত্র ০.৪৩ শতাশ।

চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৫২ জন, সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৫৭৫ জন। দেশটিতে মোট মারা গেছে ৩ হাজার ৩৩৯ জন।

এবং যুক্তরাজ্যে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট ৭৮ হাজার ৯৯১ জন। তবে সুস্থ হয়েছে মাত্র ৩৪৪ জন। অর্থাৎ, সবচেয়ে কম সুস্থ হয়েছে দেশটিতে। মারা গেছে ৯ হাজার ৮৭৫ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে-৫ লাখ ৩২ হাজার ৫৭৯। সেখানে সুস্থ হয়েছে ৩০ হাজার ৪৫৩ জন (৫.৭১%)। সবচেয়ে বেশি মারাও গেছে দেশটিতে-২০ হাজার ৫৭৭ জন।

দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে স্পেনে-১ লাখ ৬৩ হাজার ২৭ জন। সুস্থ হয়েছে ৫৯ হাজার ১০৯ জন (৩৬.২৫%)। মারা গেছে ১৬ হাজার ৬০৬ জন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ইতালিতে-১ লাখ ৫২ হাজার ২৭১ জন। দেশটিতে সুস্থ হয়েছে ৩২ হাজার ৫৩৪ জন (২১.৩৬%)। এ পর্যন্ত মারা গেছে ১৯ হাজার ৪৬৮ জন।

দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশ ইরানে মোট আক্রান্ত হয়েছে ৭০ হাজার ২৯ জন। সুস্থ হয়েছে ৪১ হাজার ৯৪৭ জন (৫৯.৮৯%)। দেশটিতে মোট মারা গেছে ৪ হাজার ৩৫৭ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় নভেল করোনা ভাইরাস। এরপর তিন মাসের অধিক সময়ে ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস।