কয়েকশো বছরের মধ্যে ৩০ দিনে তিন গ্রহণ এবারই প্রথম


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

জুন এবং জুলাইয়ে মাত্র ৩০ দিনের মধ্যেই এবার দেখা যাবে তিনটি গ্রহণ। ৫ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে দুটি চন্দ্রগ্রহণ এবং একটি সূর্যগ্রহণ দেখা যাবে। কয়েকশো বছরের মধ্যে এমন ঘটনা এই প্রথম।

৫ জুন অর্থাত্‍ শুক্রবারের চন্দ্রগ্রহণটি (Lunar Eclipse 2020) তিন ঘণ্টা ১৮ মিনিট ধরে থাকবে। প্রতিচ্ছায়া চন্দ্রগ্রহণকে (Penumbral Lunar Eclipse) পূর্ণিমার চাঁদের থেকে আলাদা করা মুশকিল। ২১ জুনের সূর্যগ্রহণ শুরু হবে সকাল ৯.১৫ মিনিটে। আংশিক গ্রহণমুক্তি ঘটবে বেলা ১২.১০ মিনিটে এবং সম্পূর্ণ গ্রহণমুক্তি ঘটবে বিকেল ৩.০৪ মিনিটে।

বিজ্ঞান অনুযায়ী সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ উভয়েই মহাজাগতিক ঘটনা। এবং মানব জীবনে গ্রহণের কোনও প্রভাব নেই বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। তবে জ্যোতিষশাস্ত্রে মতটা কিছুটা ভিন্ন।

চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের প্রভাবে মানুষের ওপরে খুব একটা শুভ ফলদায়ক নয় বলেই মনে করেন জ্যোতিষবিদরা। সেই কারণে গ্রহণ চলাকালীন কিছু সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দেন তাঁরা।

৩০ দিনের মধ্যে তিনটি গ্রহণের কারণে বেশ কয়েকটি প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন জ্যোতিষবিদরা।