খোঁজ মিলেছে পৃথিবীর বৃহত্তম প্রাণীর


paperslife

ইতিহাসের পাতায় আছে এমন সব প্রাণীর মধ্যে সর্ববৃহৎ প্রাণীর জীবাশ্ম উদ্ধার হয়েছে ইতালির সান গিউলিয়ানা লেকের পাশ থেকে।

এমনটাই দাবী করছেন বিজ্ঞানীরা। বৃহৎ আকৃতির এই জীবাশ্মটি নীল তিমির বলে আশ্বস্ত করেছেন বিজ্ঞানীরা। তারা এই জীবাশ্মের কংকাল নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ‘এই প্রাণী উচ্চতা ৮৫ ফুট ছিল, যার ওজন ছিল ১৩০ থেকে ১৫০ টন।

এটি এক লাখ ১৭ হাজার কিলোগ্রাম থেকে এক লাখ ৩৬ হাজার কিলোগ্রাম ওজনের হতে পারে বলে অনুমান করছেন। অর্থাৎ নীল এই তিমিটি ২৫ টি এশিয়ান হাতি ও ২১ টি আফ্রিকান হাতির সমান।

এ পর্যন্ত সন্ধান পাওয়া যত জীবাশ্ম রয়েছে তার মধ্যে এটিই সর্বাপেক্ষা বড়। বর্তমানে যেসব নীল তিমি দেখা যায় সেগুলোও এর কাছে শিশুর সমান। বছর কয়েক পূর্বে ইতালির ওই লেকের পাশে চাষাবাদ করতে থাকা এক কৃষক সর্বপ্রথম একটি বড় একটি মেরুদণ্ডের হাড় দেখতে পান।

এরপর ইতালির বিজ্ঞানী জিওভানি বিয়ানুসি তার দলের সদস্যরা খবর পেয়ে সেটি উদ্ধার করেন। প্রত্নতত্ত্ববিদদের এই বিশাল জীবাশ্মের সম্পূর্ণ কংকাল খুড়ে বের করতেই সময় লেগেছে ২ বছর।

‘এটা প্রায় ১০ লাখ ৫০ হাজার বছরের পুরনো’ বিশাল আকৃতির এই নীল তিমির হাড় পরীক্ষা করে এমনটাই জানিয়েছেন প্রত্নতত্ত্ববিদরা।

নীল তিমিটির জীবাশ্ম এই স্থানে আসার কারণ হিসেবে বিজ্ঞানীরা ‘আইস এজ’ কে ধারণা করছে। আইস এজের শুরু আজ থেকে প্রায় ২০ লাখ ৬০ হাজার বছর পূর্বে এবং এর স্থায়িত্বকাল ছিলো ১১ হাজার ৭০০ বছর আগ পর্যন্ত।