গাছে থাকলে বজায় থাকবে সামাজিক দুরত্ব!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাস থেকে মুক্তির জন্য বা সংক্রমণ ঠেকাতে সামাজিক দুরত্ব বজায় রাখতে জোর দিচ্ছেন বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। সেই সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেকে রক্ষা করতে গাছেই ‘ট্রি-হাউস’ তৈরি করে সেখানেই বসবাস করছেন এক ভারতীয়

ঘটনাটি ঘটে ভারতের উত্তর প্রদেশে। মুকুল তিয়াগি নামের ব্যক্তি তার গাছের আবাসস্থলটিকে ‘ট্রি-হাউস’ নামে অভিহিত করেছেন।

তিয়াগি বলেছিলেন, যেহেতু করোনাভাইরাস দেশে ছড়িয়ে পড়েছে, কেবল সামাজিক দূরত্ব বজায় রাখাই একমাত্র প্রতিরোধ। সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে আমি এটা তৈরি করেছি। আমি নির্জনতার মধ্যে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমার ছেলের সহায়তায় গাছগুলি কেটে একত্রে তক্তাগুলি জোড়া দিয়ে এটা তৈরি করেছি।

তবে এটি সত্যিকারের কোন ঘর নয়। গাছের মাথায় একটি প্ল্যাটফর্মে বেশকিছু পুরানো এবং শুকনো কাঠের গুঁড়ি দিয় অনেক সহজেই এটা তৈরি করা হয়েছে।

তিয়াগির ছেলে বলছিলেন, ‘আমার বাবা ‘ট্রি-হাউস’ তৈরির ধারণা নিয়ে এসেছিলেন। তক্তা তৈরির জন্য আমরা শুকনো গাছ ব্যবহার করেছি। গাছগুলি কেটে সেই তক্তাগুলি এক সাথে বেঁধেছিলাম। গাছঘর তৈরির এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল।’

তিয়াগি জানান, পরিবেশের মধ্যে এমন খোলা জায়গায় থাকার অভিজ্ঞতা উপভোগ করছেন তিনি। তার খাবার দাবার বাসা থেকে আসে বলেও জানান তিনি।

জানা যায়, উত্তর প্রদেশ রাজ্যে এখন পর্যন্ত কমপক্ষে ৪১০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সূত্র- হিন্দুস্তান টাইমস।