করোনাভাইরাসের কারণে থমকে যাওয়া এ পৃথিবীকে মোহনীয় করে তুলেছে মহাজাগতিক গোলাপী চাঁদ। এমন দৃশ্য দেখা গেছে পৃথিবীর বহু প্রান্তে।
এদিন পৃথিবী থেকে সবচেয়ে কাছে ছিল চাঁদ। চাঁদ ও পৃথিবীর গড় দূরত্ব ৩,৮৪,৪০০ কিলোমিটার। কিন্তু এই সুপার পূর্ণ চন্দ্রের প্রকাশের দিনে পৃথিবী থেকে মাত্র ৩,৫৬,৯০৭ কিলোমিটার দূরে ছিল চাঁদ।
বাংলাদেশের আকাশেও গোলাপী চাঁদের দর্শন মিলল খানিক। ভোরের আকাশ মোহময়ী করে তুলল সুপার পিঙ্ক মুন। তবে একেবারে পূর্ণ গোলাপী হওয়ার আগেই সূর্যের আভায় আকাশে চাঁদ বিলীন হয়ে গেল।
বিদেশের আকাশে পূর্ণ গোলাপী চাঁদের দর্শন মিলল বিভিন্ন ওয়েবসাইটে। ২০২০ সালের শেষ সুপারমুনটি দেখা গিয়েছিল ৯ মার্চ থেকে ১১ মার্চের মধ্যে। মার্চের এই সুপারমুনকে ডাকা হয়েছিল সুপার ওয়ার্ম মুন নামে।
‘গোলাপী চাঁদ’ নামটি গোলাপী ফুলের নামের উত্তর ভিত্তি করে দেওয়া। আমেরিকার পূর্বাঞ্চলে বসন্তে ফুটে ওঠে ঐ ফুল। এটি মোটেও চাঁদের রঙ নয়। পুরো গোলাকার এই চাঁদটিকে স্প্রাউটিং গ্রাস মুন, এগ মুন এবং ফিশ মুন হিসেবেও ডাকা হয়।

