গোল উৎসবে পর্দা উঠেছে রাশিয়া বিশ্বকাপের




কিক অফের বাঁশি বেজেছে। রাশিয়া বিশ্বকাপের পর্দা উঠেছে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের ম্যাচের মধ্য দিয়ে। প্রথম ম্যাচেই গোল উৎসবে মেতে উঠেছে রাশিয়া। সৌদি আরবকে গুণে গুণে পাঁচ গোল দিয়ে বিশ্বকাপ শুরু করল স্বাগতিকরা।
১২ মিনিটেই ইউরি গাজিনস্কি গোল দিয়ে রাশিয়াকে এগিয়ে দেন। দ্বিতীয় গোল করেন চেরিসভ। ২৪ মিনিটে এলেন জাগভের পরিবর্তে নামেন ডেনিস চেরিসভ। ৪৩ মিনিটে গোল দিয়ে ব্যবধান দ্বিগুন করেন তিনি। এই গোলে প্রথম বদলি খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের প্রথম ময়চেইগোল করার রেকর্ড গড়েন চেরিসভ।
দ্বিতীয় অর্ধের শুরু থেকে চাপ অব্যাহত রাখে রাশিয়া। সেই চাপে খেই হারায় সৌদি আরব। বদলি খেলোয়াড় আর্টেম জিউবার গোলে ৭১ মিনিটে গোল দিয়ে ৩-০ এর লিড পায় স্বাগতিক দল।
খেলা শেষ হওয়ার কিছু সময় আগে ইনজুরি সময়ে চেরিসভ ও গোলভিন গোল করলে ৫-০ এর জয় পায় রাশিয়া। এক দিকে রাশিয়ার দুর্দান্ত শুরু আর অন্যদিকে ব্যর্থতার ডালপালায় বড় করে এশিয়ার দেশ সৌদি আরবের বিভীষিকাময় শুরু।