চলতি মাসে দেশিয় বাজারে আসছে রেমডিসিভির, উৎপাদনে ৬ কোম্পানি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় রেমডিসিভিরকে অনুমোদন দিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। সেই কার্যকর হিসেবে প্রমাণিত ওষুধ উৎপাদনের জন্য প্রাথমিকভাবে দেশের ছয়টি কোম্পানিকে অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

অনুমতি পাওয়া ছয় কোম্পানি হলো- এসকেএফ, বিকন, বেক্সিমকো, ইনসেপ্টা, হেলথকেয়ার ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এর মধ্যে দু’টি কোম্পানি চলতি মাসেই ওষুধটি বাজারে আনবে বলে জানা গেছে।

রেমডিসিভির বাংলাদেশে উৎপাদন প্রসঙ্গে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, ‘এটি আসলে পুরোনো ওষুধ। ইবোলার চিকিৎসায় ব্যবহার হতো। এটা করোনাতেও ব্যবহার হতে পারে বলে ধারণা ছিল। সেজন্য আরও আগে থেকেই ওষুধ প্রশাসন পরিদপ্তর প্রস্তুতি নেয়। বাংলাদেশে যে উৎপাদকরা আছে তাদের সঙ্গেও অধিদপ্তরের আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এসকেএফ ও বেক্সিমকো ওষুধটি উৎপাদনে অনেকখানি এগিয়ে গেছে। আশা করা যায়, মে মাসেরই ২০ তারিখের মধ্যে ওরা প্রডাকশনে চলে আসবে। এছাড়া জুনের মধ্যেই অন্য চারটি কোম্পানির বেশিরভাগই বাজারে ওষুধটি নিয়ে আসবে।’

মার্কিন গবেষকরা জানিয়েছেন, করোনা আক্রান্ত রোগীদের ওপর ওষুধটি যত দ্রুত ব্যবহার করা যায় তত বেশি এটি কার্যকর। লক্ষ্মণ অনুযায়ী অন্য ওষুধ ব্যবহার করা রোগীদের যেখানে সুস্থ হতে ১৫ দিনের মতো সময় লেগেছে সেখানে রেমডিসিভির প্রয়োগ করা রোগীরা মোটামুটি ১১দিনেই সুস্থ হয়েছেন।

ওষুধটি প্রয়োগ করা হয়েছে এমন শতকরা ৬২ ভাগ রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া সম্ভব হয়েছে। আর যেসব রোগীর শরীরে দেরিতে রেমডিসিভির প্রয়োগ করা হয়েছে তাদের মধ্যে শতকরা ৪৯ ভাগ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে বলে জানা যায়।

করোনার প্রাদুর্ভাবের পর থেকে এর প্রতিরোধক ভ্যাকসিন ও কার্যকর ওষুধ তৈরির জন্য দেশে দেশে চেষ্টা চলছে। বাজারে বিদ্যমান কয়েকটি ওষুধ করোনা রোগীদের চিকিৎসায় কার্যকর হতে পারে বলে গত দুই মাসে অনেক বিশেষজ্ঞ মত দিয়েছেন।